টাঙ্গাইলে এসএমই পণ্য মেলা রুমী ফ্যাশন হাউজ এন্ড বুটিকস্ সেন্টারে উপচে পরা ভিড় ~ Abir Solution
আমাদের ওয়েব পেইজ এ লাইভ টিভি দেখা জাবে এবং জাতিয় পক্রিকা পড়া জাবে,ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্

টাঙ্গাইলে এসএমই পণ্য মেলা রুমী ফ্যাশন হাউজ এন্ড বুটিকস্ সেন্টারে উপচে পরা ভিড়


টাঙ্গাইলে এসএমই পণ্য মেলা রুমী ফ্যাশন হাউজ এন্ড বুটিকস্ সেন্টারে উপচে পরা ভিড় : কেনাকাটার ধূম লেগেছে

টাঙ্গাইলে আঞ্চলিক এস এম ই পণ্য মেলা প্রায় শেষের দিকে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের সরগরম। বিশেষ করে মেলায় দেশীয় ব্রান্ড রুমী ফ্যাশন হাউজ এন্ড বুটিকস্ সেন্টারে প্রতিদিনই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। চলছে কেনাকাটার ধূম। ক্রেতা সরগরম এবং কেনাকাটা ভালোভাবেই সামনে নিচ্ছেন ভিডিপি সদস্যা মর্জিনা আক্তার রুমী। এ স্টলে টাঙ্গাইলের তাঁতের শাড়ি, স্যালোয়ার কামিজ, থ্রি পিস, ওড়না, পাটজাত দ্রব্য দিয়ে তৈরি নানা ধরনের কুটির শিল্পের সামগ্রী ও বেত বাঁশের তৈরি আধুনিক ঘর শোভাসহ মহিলাদের বিভিন্ন ডিজাইনেই হাত ব্যাগ প্রদর্শন করা হয়েছে। মর্জিনা আক্তার রুমী ২০১৬ সালের ১২ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ভালো উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় ৪ লাখ টাকা পুরস্কার লাভ করেন।
এছাড়া তিনি জেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। মর্জিনা আক্তার রুমী জানান, আমার এ সফলতার জন্য আনসার ও ভিডিপি’র অনুপ্রেরণা রয়েছে। আমি প্রথমে মাত্র ১০ হাজার টাকা দিয়ে এ কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী তৈরি শুরু করি। আজ আমি সফল। ইতিমধ্যে তিনি ভারতে কলিকাতার সাইনসিটিতে মেলায় প্রদর্শনী করেছেন। আগামীতে নেপাল, রাশিয়া ও জাপানে যাওয়ার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম, জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন, রুমী ফ্যাশন হাউজ এন্ড বুটিকস্ সেন্টার সহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং রুমীর স্টলের দেশীয় তৈরি ধানে কানের দুলসহ নানা সামগ্রী দেখে মুগ্ধ হন ও তাকে ধন্যবাদ জানান। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই প্রথম জেলা প্রশাসন, নাসিব, বিসিক, চেম্বার ও বাংলাদেশ ৭দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলায় প্রায় ৫৩টি ছোট বড় ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পের সামগ্রীর স্টল বসেছে। গতকাল মঙ্গলবার মেলার ৬ষ্ঠ দিনের মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে। শেষ মুহূর্তের কেনাকাটায় সবাই ব্যস্ত হয়ে পড়েন। মেলায় প্রতিদিন রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আর এই গান ও নৃত্যের তালে তালে শিশু-কিশোরসহ নারী-পুরুষেরা আনন্দে ও খুশিতে মেতে উঠছে। আজ বুধবার এ ৭দিন ব্যাপী পণ্য মেলা শেষ হওয়ার কথা থাকলেও জনগণের মধ্যে গুঞ্জন শুনা যাচ্ছে আর কয়েকদিন মেলার সময়সীমা বাড়তে পারে।
Previous
Next Post »

thanks for yours comments ( আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ) ConversionConversion EmoticonEmoticon

Bubbel shuter